সুস্থ থাকতে মোদির পরামর্শ

খবরওয়ালা অনলাইন ডেস্ক: সুস্থতা মানুষের জন্য একটি অমূল্য উপহার। আমরা নিজেদের সুস্থ রাখতে নানা ধরনের ডায়েট, চিকিৎসা সেবা, পুষ্টি ব্যবস্থাপনা এবং বৈজ্ঞানিক কৌশল ব্যবহার করে থাকি। তবে, এসবের বাইরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বিশেষ শ্রেণির মানুষের কথা বলেছেন, যাদের মতো জীবনযাপন করলে শরীরের ওজন কমবে এবং স্বাস্থ্য ভালো থাকবে।

কৃষকের দৈনন্দিন জীবনের কথা উল্লেখ্য করে তিনি বলেন,  ‘একজন কৃষক সন্ধ্যা নামার আগেই রাতের খাওয়া সেরে নেন। বিকাল ৫টা থেকে ৬টার মধ্যেই তাদের খাওয়াদাওয়া হয়ে যায়। তাড়াতাড়ি ঘুমিয়ে খুব ভোরে ওঠেন। এই জন্যই তারা এত কর্মঠ। তাদের স্বাস্থ্যও ভালো এবং জটিল অসুখবিসুখেও ভোগেন না তারা।’ ওজন কমিয়ে সুস্থ থাকতে এমনই পরামর্শ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানের অষ্টম পর্বে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে মোদি পুষ্টিতত্ত্ব নিয়ে নানা কথা বলেন। তার পরামর্শ, ওজন যদি কমাতে হয় ও শরীর সুস্থ রাখতে হয়, তা হলে সন্ধ্যা ৭টার আগেই রাতের খাওয়াদাওয়া সেরে নিতে হবে।

স্বাস্থ্যবিদদের পাশাপাশি নরেন্দ্র মোদিও সুস্থ থাকার দু’টি মূলনীতি জানালেন—এক, সন্ধ্যা ৭টার আগেই খাওয়া এবং দুই, রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া। এতেই পরিপাক প্রক্রিয়া সঠিক নিয়মে চলবে এবং মেদও জমতে পারবে না শরীরে।

২০২৩ সালে ‘ফ্রন্টিয়ার্স ইন নিউট্রিশন’ জার্নালে এ বিষয়টি নিয়েই একটি প্রতিবেদন ছাপা হয়েছিল। সেখানে গবেষকরা জানিয়েছিলেন, সন্ধ্যা ৭টার আগে যারা রাতের খাওয়া সেরে নেন, তাদের আয়ু ৩৫ শতাংশ বেড়ে যায়। শুধু তাই নয়, তাড়াতাড়ি খেলে এবং হালকা খাবার খেলে ঘুমও ভালো হয়।

গবেষকেরা বহু মানুষের উপরে সমীক্ষা চালিয়ে তার ফলাফলও ব্যক্ত করেন। বলা হয়, পুষ্টির সঙ্গে ঘুমের সরাসরি যোগসূত্র আছে। হজম যদি ভালো হয় এবং শরীর তার প্রয়োজনীয় পুষ্টিকর উপাদান পায়, তা হলে ঘুমের কোনো সমস্যাই হবে না। হরমোনের ভারসাম্যও ঠিক থাকবে এবং কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড ও রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রিত হবে। ফলে হৃদ্‌রোগ ও ডায়াবিটিসের ঝুঁকি কমবে।

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।