স্থপতি লাইলুন নাহার একরাম মারা গেছেন

খবরওয়ারা অনলাইন ডেস্ক: দেশের প্রখ্যাত স্থপতি ও এসেঞ্জ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক লাইলুন নাহার একরাম আর নেই। মঙ্গলবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্বামী, এক পুত্র, এক কন্যা, পুত্রবধু, জামাতা ও তিন নাতি-নাতনি রেখে গেছেন।

আজ বুধবার বাদ আছর ধানমণ্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল বৃহস্পতিবার বাদ যোহর গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে গাজীপুরের বাগানবাড়ীতে পারিবারিক কবরস্থানে বাবা-মার কবরের পাশে তাকে দাফন করা হবে।

দেশের অনেক নান্দনিক ও গুরুত্বপূর্ণ ভবনের নির্মাণশৈলীর দায়িত্বে ছিলেন স্থপতি লাইলুন নাহার একরাম। এগুলোর মধ্যে ঢাকা নগর ভবন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আগারগাঁওয়ের এলজিআরডি ভবন ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্রকল্প উল্লেখযোগ্য।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।