ইউটিউবে মুক্তি পেলো আবরার ফাহাদকে নিয়ে নির্মিত শর্টফিল্ম ‘রুম নম্বর ২০১১’

খবরওয়ালা অনলাইন বিনোদন ডেস্ক: বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের নাম টা শুনলেই মনে পড়ে যায় ২০১৯ সালের এক বীভৎস কালো রাতের কথা। ৭ অক্টোবরের সেই রাতে বুয়েটের শেরেবাংলা হলে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। আবরার হত্যাকাণ্ডের এই করুণ মৃত্যুতে ভেসে ওঠে ছাত্র রাজনীতির পৈশাচিকতা। এই  নৃশংস হত্যাকাণ্ডের সত্য ঘটনা অবলম্বনে শর্টফিল্ম ‘রুম নম্বর ২০১১’ নির্মাণ করেন তরুণ নির্মাতা শেখ জিসান আহমেদ।

শর্টফিল্মটি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে প্রদর্শিত হয়েছে। এছাড়া বাংলাদেশে যশোরের মণিহারসহ বেশ কয়েকটি সিনেমা হলে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি ক্যাম্পাসে শর্টফিল্মটি প্রদর্শিত হয়েছে।

এবার, বাংলাদেশের দর্শকদের কথা চিন্তা করে শর্টফিল্মটি ইউটিউবে মুক্তি দেওয়ার কথা জানালো প্রযোজক প্রতিষ্ঠান ‘একটি ফুল’। প্রবাসী বাংলাদেশি-আমেরিকানদের উদ্যোগে সাজানো সোশ্যাল এন্টারপ্রাইস- ‘একটিফুল’ এর পক্ষ থেকে জানানো হয়, গতকাল ১২ ফেব্রুয়ারি ‘একটি ফুল’ নামক ইউটিউব চ্যানেলে এই শর্ট ফিল্মটি মুক্তি পেয়েছে। 

এ বিষয়ে পরিচালক শেখ জিসান আহমেদ বলেন, ‘দর্শকরা আমাদের কাছে মৌলিক কাজ প্রত্যাশা করে। সেই প্রত্যাশা থেকে আমরা ‘রুম নম্বর-২০১১’ নির্মাণ করেছি। আশা করি, এটি দর্শকদের আকৃষ্ট করবে। দর্শকদের বলব, আপনারা শর্টফিল্মটি দেখুন। মতামত প্রদান করুন।’

‘রুম নম্বর ২০১১’ শুধু একটি শর্টফিল্ম নয়, এটি সামাজিক অন্যায় ও ছাত্র রাজনীতির নৃশংসতার বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা।  আবরার ফাহাদের হত্যাকাণ্ডের মাধ্যমে ছাত্র রাজনীতির অন্ধকার দিকটি উন্মোচিত হয়েছে, যা এই শর্টফিল্মের মাধ্যমে আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে।

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।