বরিশালে তেলের ট্রলারে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইনস্টিটিউটে ভর্তি, অবস্থা আশঙ্কাজনক

খবরওয়ালা অনলাইন ডেস্ক: জ্বালানি তেলের ড্রামভর্তি ট্রলারে বিস্ফোরণে দগ্ধ চার শ্রমিককে ঢাকার জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। এর আগে সন্ধ্যায় বরিশালের কীর্তনখোলা নগরীর ত্রিশ গোডাউন সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন রুবেল (২২), মানিক (৩০), মামুন (২৫) ও সম্পদ আলী (২৮)। এদের মধ্যে রুবেলের শরীরের ৬৫ শতাংশ, মানিকের ৬০, মামুনের ৬৬ ও সম্পদ আলীর শরীরের ৭৭ শতাংশ দগ্ধ হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, বরিশাল থেকে দগ্ধ হয়ে চার শ্রমিক আমাদের এখানে এসেছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

তিনি বলেন, সবার শ্বাসনালী পুড়ে গেছে। চারজনকে হাইডিপেন্ডেসি কেয়ার (এইচডিইউ) ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।