খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৩ই ফেব্রুয়ারি ২০২৫, ১:১৭ এএম
খবরওয়ালা অনলাইন ডেস্ক: জুলাই-আগস্ট মাসে আন্দোলন চলাকালে দেশব্যাপী বিএনপির ৮৪৮ নেতাকর্মী নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে দলের গুম-খুন তথ্য সংরক্ষণ সমন্বয়ক মো. সালাউদ্দিন খান পিপিএম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দাখিল করেন।
জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হক, পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক র্যাব ডিজিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে এসব হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।
২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত সারা দেশে কোটাবিরোধী আন্দোলনে সমর্থন করে বিএনপির পক্ষ থেকে অংশ গ্রহণ করে। সেখানে ৮৪৮ জনের শহীদের তালিকা জমা দিয়েছে বিএনপি। একই সঙ্গে দেশব্যাপী হওয়া মামলার এজাহার, পত্রিকার ছবি, অডিও ভিডিও জমা দেওয়া হয়েছে। এ সময় তারা হত্যার সঠিক বিচার, ন্যায় বিচার দাবি করেন।
খবরওয়ালা/এমএজেড
মন্তব্য