মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬, ১৩শে শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬, ১৩শে শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে?

দেশ

ইজতেমায় হামলার প্রচারণা ও নিরাপত্তা নিয়ে যা বললেন জিএমপি কমিশনার

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

ইজতেমায় হামলার প্রচারণা ও নিরাপত্তা নিয়ে যা বললেন জিএমপি কমিশনার

খবরওয়ালা অনলাইন ডেস্ক: গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার নাজমুল করিম খান বলেছেন, ‘আপনারা হয়ত লক্ষ করেছেন, সামাজিকমাধ্যমে একটি প্রচারণা আছে, এখানে হামলা হতে পারে। আমরা এ বিষয়টিকে উড়িয়ে দিচ্ছি না। আমরা এটি নিয়ে কাজ করছি। হয়ত ধর্মপ্রাণ মুসুল্লিদের ভয় দেখানোর জন্য এমন প্রচারণা চালানো হচ্ছে। যাতে সমাবেশে লোকজন না হয়, সে কারণেও হতে পারে। আমি আপনাদের বলছি, ভয় পাওয়ার কিছু নেই, চারদিকে আমাদের লোক আছে। আমরা পাহারা রেখেছি, চেকপোস্ট রেখেছি, সিসি ক্যামেরা রেখেছি, ড্রোনের মাধ্যমে লক্ষ রাখছি।’

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা মাঠের সার্বিক নিরাপত্তা নিয়ে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

জিএমপি কমিশনার  বলেন, ‘মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই সমাবেশ কেন্দ্র করে মুসল্লিরা এখানে জড়ো হচ্ছেন। আজ জুমার দিন। পাশাপাশি আজকে শবে বরাত। তাই এটির গুরুত্ব বহন করে। আর গুরুত্ব বহন করার কারণে ধর্মপ্রাণ প্রচুর মুসল্লি সমবেত হবেন। সমবেত হলে তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের সবার। আমরা পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক আছি তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। মাঠে যারা মুরুব্বিরা আছেন, তাদের ভলানটিয়ার সার্ভিসের জন্য বিপুলসংখ্যক নিরাপত্তাপ্রহরী রয়েছেন। তারাও নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। আশা করি নিরাপত্তার কোনও ঘাটতি হবে না।’

তিনি আরও বলেন, ‘তবে একটি কাজ আমরা করতে চাই, রাস্তাগুলো খালি রাখতে চাই। যদি কোনো ঘটনা ঘটে, এটি আমরা মাথা থেকে ফেলে দিচ্ছি না। আমরা যেন দ্রুত ইভাকুয়েট করতে পারি, ইন্টারভিন করতে পারি, সেই ব্যবস্থা সতেজ রাখতে চাই।’

এ সময় তাবলিগের শুরা সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলামের ছেলে সৈয়দ ওসামা ইসলাম বলেন, ‘যে মেসেজগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে সেগুলো গুজব। আমরা গুজবে কান দেবো না। এখানে পুরো দেশ থেকে মানুষ আসবেন। আগামী পরশু দোয়া হবে। আমরা চাই, যেহেতু বর্তমান সরকার একটা বৈষম্যবিরোধী সরকার, প্রতিবছর যেভাবে ইজতেমা সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে, সেরকমভাবেই এবারও পরিচালনা করতে পারব।’

 

খবরওয়ালা/আরডি