খবরওয়ালা অনলাইন ডেস্ক :আজ শনিবার গাজা থেকে তিনজন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। বিনিময়ে ইসরাইল মুক্তি দেবে ৩৬৯ ফিলিস্তিনিকে।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আজ (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এটি নিশ্চিত করেছে।
আলেক্সান্ডার ট্রুফানোভ, সাগুই ডেকেল-চেন এবং ইয়াইর হর্ন এই তিন ইসরাইলি বেসামরিক বন্দির মুক্তির পর, ইসরায়েলের পক্ষ থেকেও ৩৬৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে শনিবার। হামাসের এক মিডিয়া অফিস জানিয়েছে, মুক্তিপ্রাপ্তদের মধ্যে ৩৬ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত।
বাকি ৩৩৩ জন বন্দি মূলত ৭ অক্টোবরের হামলার পর গাজা থেকে আটক হয়েছিলেন।
গত মাসে যুদ্ধবিরতির কার্যকর হয়। চুক্তি অনুযায়ী, এখনো ১৭ জন ইসরাইলি বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে, যাদের মধ্যে ৯ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই চুক্তির আওতায় হামাস ১৬ ইসরায়েলি এবং ৫ থাই বন্দিকে মুক্তি দিয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী, ইসরাইলও প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে বাধ্য, যার মধ্যে বহু হামাস যোদ্ধা রয়েছে, যারা বিভিন্ন সময় ইসরাইলে হামলার জন্য যাবজ্জীবন বা দীর্ঘ কারাদণ্ড ভোগ করছিল।
তবে চুক্তির পরবর্তী ধাপ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে, কারণ এ নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
খবরওয়ালা/এফএস



