খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: নিজ দলের বর্ধিত সভা আহ্বান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজধানীতে অনুষ্ঠিত হবে এই বর্ধিত সভা।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন। তবে সভার স্থান এখনো চূড়ান্ত হয়নি।
এই বর্ধিত সভা বাস্তবায়নে রুহুল কবির রিজভীকে আহ্বায়ক করে ২৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ছয়টি উপকমিটিও গঠন করা হয়েছে।
খবরওয়ালা/টিএ