চট্টগ্রাম থেকে পাইপলাইনে ফতুল্লায় যাচ্ছে দুই কোটি লিটার জ্বালানি তেল

খবরওয়ালা অনলাইন ডেস্ক: চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি প্রান্ত থেকে পাইপলাইনে দুই কোটি লিটার জ্বালানি তেল (ডিজেল) ঢাকার ফতুল্লা ডিপোতে সরবরাহের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। আগামী মঙ্গলবার এই ডিজেল পৌঁছাবে গোদনাইল। এরপর যাবে ফতুল্লা ডিপোতে।

এই কার্যক্রমকে ‘লাইন প্যাকিং’ বলছেন সংশ্লিষ্টরা।

প্রকল্পটির পরিচালক মো. আমিনুল হক এক সংবাদ মাধ্যমকে বলেন, ‘গত ১১ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রান্ত থেকে ডিজেল পাম্প করা শুরু হয়েছে। ইতোমধ্যেই ডিজেল কুমিল্লা ক্রস করেছে। পুরো লাইন ভর্তি করতে তিন কোটি ১৭ লাখ লিটার ডিজেল লাগবে।’
তিনি বলেন, ‘লাইন প্যাকিং শেষে মার্চে আনুষ্ঠানিকভাবে গোদনাইল ও ফতুল্লা ডিপোতে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ করা হবে। এই প্রকল্পের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহে নতুন যুগে প্রবেশ করলো বিপিসি।

বিপিসি কর্মকর্তারা জানান, জ্বালানি তেলের অপচয় ও চুরি রোধের পাশাপাশি ২৭ লাখ লিটার জ্বালানি তেল সরবরাহের সক্ষমতার এই পাইপলাইনের রয়েছে। এটি স্থাপনের ফলে বছরে বিপিসির সাশ্রয় হবে ২৫০ কোটি টাকারও বেশি।

উল্লেখ্য, জ্বালানি তেল পরিবহনের জন্য ২০১৮ সালে চট্টগ্রাম থেকে ঢাকামুখী পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের প্রকল্প হাতে নেয় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। ২০২০ সালের ৩০ জুন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও করোনাসহ নানা জটিলতায় কাজ শুরু হয় ২০২২ সালে। এরপর নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতা পার করে অবশেষে শেষ হলো বহু কাঙ্ক্ষিত এই প্রকল্পের কাজ।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।