আবারো গুচ্ছে না যাওয়ার সিদ্ধান্ত ইবি শিক্ষক সমিতির

fay 3 24 1 24 আবারো গুচ্ছে না যাওয়ার সিদ্ধান্ত ইবি শিক্ষক সমিতিরইবি প্রতিনিধি ॥ গুচ্ছ ভর্তি কার্যক্রম থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রমের সিদ্ধান্ত নিয়েছে ইসলামি বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়। সভা সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি গুচ্ছ পদ্ধতিতে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তাহলে শিক্ষকগণ ভর্তি পরীক্ষা সংক্রান্ত কোন কাজে অংশগ্রহণ করবেন না মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, শিক্ষক সমিতির সাধারণ সভায় গুচ্ছ ভর্তির বিষয়ে আলোচনা হয়। আলোচনায় সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত হয় গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব ভর্তি পদ্ধতিতে কার্যক্রমের। বুধবার আমরা উপাচার্যকে লিখিতভাবে বিষয়টি জানাবো।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।