খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: ‘গুম, আয়নাঘর এগুলো শেখ মুজিবের শাসনামল থেকেই শুরু হয়েছিল। সেটিই শেখ হাসিনা বাস্তবায়ন করেন বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম বলেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালের দিকে রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) ‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘মানুষের যে চাওয়া ছিল দেশের সংস্কার করা, আমরা তা আজও বাস্তবায়ন করতে পারিনি। সরকারের জায়গা থেকে আমরা বিচার নিশ্চিত করার চেষ্টা করছি।’
মাহফুজ বলেন, ‘শেখ মুজিব যেভাবে বিরোধীদের উপর নির্যাতন করেছেন, শেখ হাসিনাও তাই করেছেন। রাষ্ট্রের টাকা খরচ করে শেখ হাসিনা প্রশাসনের বিভিন্ন স্তরে গুণ্ডা লালন-পালন করতেন।’
উপদেষ্টা আরও বলেন, ‘যে সুন্দর স্বপ্ন নিয়ে শিক্ষার্থীরা রাজপথে নেমেছে, সে স্বপ্ন এখনও বাস্তবায়ন হয়নি। খুনিদের বিচার নিশ্চিত করতে পারলেই সবার স্বপ্ন পূরণ হবে।’
মাহফুজ আলম বলেন, ‘শুধু নির্বাচন এবং সংস্কার দিয়ে কাজ শেষ হবে না। সরকার যথেষ্ট চেষ্টা করছে নতুন রাষ্ট্র গঠন করার।’
খবরওয়ালা/এমবি