মিরপুরে টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

fay 18 24 1 24 মিরপুরে টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে ৩২ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মিরপুর থানা পুলিশ। সোমবার দিবাগত মঙ্গলবার রাত সাড়ে বারোটার সময় উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের হালসা বাজার সোনালী ব্যাংকের সামনের রাস্তার উপর থেকে উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, উক্ত স্থানে মাদক ব্যবসায়ীদের একটি দল মাদক কেনাবেচা করছে, গোপন সুত্রে এমন সংবাদ জানতে পেরে মিরপুর থানার এস আই অসিত কুমার ও হালসা ক্যাম্পের এ এস আই শহীদুল ইসলাম উক্ত স্থানে অভিযান চালালে ৩২ পিস মাদকদ্রব্য  টাপেন্টাডল ট্যাবলেট সহ শাকদহচর গ্রামের ওমর মন্ডলের ছেলে রুহুল আমিন (৪২) কে আটক করতে সক্ষম হয় এবং অপর মাদক ব্যবসায়ী একই গ্রামের মহর আলীর ছেলে রবিউল ইসলাম (৩৮) পালিয়ে যেতে সক্ষম হয়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ জানান-এঘটনায় একটি মামলা হয়েছে যার নং-২০, তারিখ-২৩/০১/২৪। আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অপর আসামীকে গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।