ভারতকে ২১ মিলিয়ন ডলার অনুদান বাতিলের ঘোষণা যুক্তরাষ্ট্রের

খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ভারতকে ২১ মিলিয়ন ডলার অনুদান প্রদান বন্ধের সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । মার্কিন সরকার ভারতকে ভোটারদের বুথমুখী করতে এই অনুদান প্রদান করত কিন্তু ট্রাম্প তার বিরোধিতা করে বলেন, “কেন ভারতকে এত টাকা আমরা দিতে যাবো? তারা তো আমাদের থেকে অনেক ট্যাক্স নেয়।”

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেছেন এবং ট্রাম্পের সঙ্গে বৈঠকও করেছেন। বৈঠকে মোদী এবং ভারতকে সম্মান জানালেও, ট্রাম্প স্পষ্টভাবে জানান যে ভারতে ভোটের হার বৃদ্ধির জন্য ২১ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার সিদ্ধান্ত তিনি মেনে নিতে পারেন না।

ইলন মাস্কের সরকারি দক্ষতা বিষয়ক দপ্তর গত রোববার এই অনুদান বাতিলের ঘোষণা দিয়েছে। তাদের দাবি, ভারত ছাড়াও বিশ্বের অন্যান্য দেশগুলোর জন্য বরাদ্দকৃত সহায়তা তহবিলও বাতিল করা হচ্ছে। একইভাবে, বাংলাদেশেও রাজনৈতিক পরিবেশ উন্নয়নে বরাদ্দ ২ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ৩৫১ কোটি টাকা) সহায়তা তহবিল বাতিল করা হয়েছে।

এই সিদ্ধান্তের পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের আন্তর্জাতিক সহায়তা খাতে ব্যাপক কাটছাঁটের পদক্ষেপ রয়েছে। এর ফলে, বিভিন্ন দেশের জন্য বরাদ্দ অর্থ কূটনীতির ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে।

মার্কিন প্রশাসন এখন বিভিন্ন দেশের জন্য বরাদ্দকৃত অর্থ সহায়তা তহবিল পুনর্বিবেচনা করছে এবং অনেক ক্ষেত্রেই তা বাতিল করা হচ্ছে। এসব সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হতে পারে, যা ভবিষ্যতে নানা রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব ফেলবে।

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।