তামাক চাষ নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নে কাজ করছে সরকার

খবরওয়ালা অনলাইন ডেস্ক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন অঞ্চলে তামাক চাষের ফলে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে স্বাস্থ্য, পরিবেশ এবং খাদ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। তামাকজাত পণ্যের উৎপাদন ও চাষ নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নে সরকার কাজ করছে।’

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ খামারিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘কৃষির তুলনায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতে খামারিদের বিদ্যুৎ বিল বেশি হচ্ছে। এ সমস্যার সমাধানে বিদ্যুৎ মন্ত্রণালয়ের কাছে ইতোমধ্যে অনুরোধ করা হয়েছে। যদি অর্থ মন্ত্রণালয় ভর্তুকি প্রদান করে, তবে বিদ্যুৎ মন্ত্রণালয় মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কৃষির মতো হ্রাসকৃত মূল্যে বিদ্যুৎ বিল দেওয়ার ব্যবস্থা করবে।’

তিনি খামারিদের স্বল্প সুদে ঋণ প্রদানের প্রস্তাবের বিষয়ে বলেন, ‘এটি খামারিদের কথা বিবেচনা করে সরকারকে মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার জন্য অনুরোধ করা হয়েছে। ব্যাংক প্রতিষ্ঠিত হলে খামারিরা কৃষির মতো স্বল্প সুদে ঋণ পাবেন।’

উপদেষ্টা আরও জানান, ‘মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রাণিজ আমিষ জনগণের কাছে সরবরাহ করছে, তবে জনবল সংকটের কারণে অফিসগুলো যথাযথ সেবা দিতে পারছে না। শিগগিরই এই সংকট কাটিয়ে কাঙ্ক্ষিত সেবা জনগণের কাছে পৌঁছানো হবে।’

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।