রাজধানীতে গ্যাস থাকবে না যেসব এলাকায়

খবরওয়ালা অনলাইন ডেস্ক: জরুরি গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর কিছু এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।

বিজ্ঞপ্তিতে কাল সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস পাবেন না এসব এলাকার গ্রাহকেরা।

এলাকাগুলো হলো গ্রামীণফোন প্রধান কার্যালয়, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনিক হোটেল, যুক্তরাষ্ট্র দূতাবাস, অনন্ত এনার্জি রিসোর্স, পিনাকল পাওয়ার, প্রগতি সিএনজিসহ কুড়িল বিশ্বরোড হতে শাহজাতপুর সুবাস্তু টাওয়ার সংলগ্ন এলাকা। এছাড়াও আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

খবরওয়ালা/জেআর 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।