আজ কর্মবিরতি পালন করবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

খবরওয়ালা অনলাইন ডেস্ক:জাতীয়করণের দাবি আদায়ের কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা।

কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শিক্ষক সমাবেশ এবং বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতির কথা বলা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এ ঘোষণা দেন।

তিনি বলেন,‘আমাদের শান্তিপূর্ণ  ‘মার্চ টু যমুনা’ কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ করা হবে।

দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘শিক্ষক সমাবেশের পাশাপাশি আগামীকাল (আজ) সারাদেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি অব্যাহত থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ কর্মসূচি চলবে।

এর আগে বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা। তবে পুলিশের বাধা পেয়ে পল্টন মোড়ের দিকে চলে যান তারা।

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আট দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। গত রবিবার অবস্থানের পাশাপাশি অর্ধদিবস কর্মবিরতিও পালন করেন তারা।

খবরওয়ালা/এমএ জেড

 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।