‘রাজনৈতিক দলে যোগ দিলে ছাড়তে হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদ’

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক রিফাত রশিদ‌ জানিয়েছেন ‘রাজনৈতিক দলে যোগ দিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদ ছাড়তে হবে’।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। 

রিফাত রশিদ‌ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কখনো একটি রাজনৈতিক দল বা সংগঠন হয়ে উঠবে না। এটি অরাজনৈতিক সংগঠন হয়ে থাকবে। এটি একটি আমব্রেলা সংগঠন। এটি রাজনৈতিক পরিসর নির্মাণে কাজ করবে।

তিনি বলেন, আমরা প্রথম থেকেই একটা কথা বলে আসছিলাম যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশে নতুন রাজনৈতিক পরিসরও গঠন করতে চায়। তারই একটি পদক্ষেপ নতুন রাজনৈতিক দল।

তিনি আরও বলেন, ‘আমরা একটা কথা স্পষ্ট করে দিতে চাই, যারাই সরাসরি নতুন রাজনৈতিক দলে যোগ দিতে চান তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তালিকাভুক্ত পদ থেকে সরে গিয়েই সেটা করতে হবে।’

খবরওয়ালা/এফএস 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।