ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাকালেন তাওহীদ হৃদয়

খবরওয়ালা স্পোর্টস ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচের শুরুতেই দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। একের পর এক উইকেট পতনের মুখে ইতিহাসগড়া একটি জুটি বেধেছেন তাওহীদ হৃদয় ও জাকের আলি অনিক। ১৫৪ রানের জুটিতে তারা দুটি রেকর্ড গড়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড হয়েছিল ১৯ বছর আগে। যা আজ নিজেদের দখলে নিয়েছেন হৃদয়-জাকের।

জাকের আলি ১১৪ বলে ৬৮ রান করে আউট হয়ে যান। কিন্তু থেমে থাকেনি হৃদয়। করে ফেললেন তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চিুরি। এই প্রতিবেদন লেখা পযর্ন্ত ১১৪ বলে ১০০ রান নিয়ে অপরাজিত রয়েছেন তিনি। দলীয় রান ২২৯/৯, ওভার ৪৯।

এর আগে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে পাওয়ার প্লেতেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ, স্কোরকার্ডে রান তখন মাত্র ৩৯। সেখান থেকে দলের মান বাঁচাতে নিজেদের উজাড় করে দিয়েছেন জাকের আলী অনিক ও তাওহিদ হৃদয়। জোড়া ফিফটি হাঁকিয়ে টাইগারদের একটি স্বস্তিকর জায়গায়ও নিয়ে যান তারা।

২০৬ বলে ১৫৪ রানের অবিশ্বাস্য জুটি করেছেন জাকের ও হৃদয়। চাপের মুখে দুর্দান্ত জুটি করে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসই বদলে দিয়েছেন তারা। মিনিবিশ্বকাপখ্যাত এই টুর্নামেন্টে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের জুটি এটি।

এর আগে ২০০৬ সালে পাকিস্তানের বিপক্ষে ষষ্ঠ উইকেটে ১৩১ রানের জুটি করেছিলেন দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার মার্ক বোচার ও জাস্টিন কেম্প। ওই ম্যাচে পাকিস্তানকে ১২৪ রানে হারিয়েছিল প্রোটিয়ারা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ৪৩তম ওভারে জাকের আউট হলে রেকর্ড গড়া জুটিটি ভাঙে। ভারতীয় পেসার মোহাম্মদ শামিকে উড়িয়ে মারতে গিয়ে কোহলির হাতে ক্যাচ হন ডানহাতি টাইগার ব্যাটার।

 

খবরওয়ালা/আরডি

 

 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।