সোমবার, ২৭ই জুলাই ২০২৬, ১২শে শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ই জুলাই ২০২৬, ১২শে শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে?

দেশ

গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই ২০২৬

গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা

প্রেমঘটিত একটি ব্যক্তিগত বিরোধ কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে এক চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় থেকে শুরু করে কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠকক্ষ পর্যন্ত অন্তত তিন দফায় মারধরের শিকার হয়েছেন তিন শিক্ষার্থী। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও শাখা ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে কাঠের লাঠি, রড, বেল্ট এমনকি বেলচা দিয়ে ওই শিক্ষার্থীদের বেধড়ক পেটাতে দেখা গেছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে অন্তত দুটি ভিডিও ফুটেজ সামনে এসেছে। উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি নতুন করে প্রশ্নের মুখে পড়েছে।

আহত তিন শিক্ষার্থী হলেন—বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আনাস ও হাসিব এবং সংস্কৃত বিভাগের মাহমুদুল হাসান। তাদের প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে গুরুতর আহত মাহমুদুলকে হাসপাতালে স্থানান্তরের সময়ও হেনস্তা করার অভিযোগ উঠেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সূচনা সংস্কৃত বিভাগের এক ছাত্রীর দেওয়া অভিযোগের মাধ্যমে। একই বিভাগের মহসিন আলম নামের এক ছাত্র তাকে প্রেমের প্রস্তাব দিয়ে অসম্মত হওয়ার পর ভয়ভীতি দেখান। এমনকি মহসিন আত্মহত্যা করেছেন দাবি করে এবং ওই ছাত্রীকে ক্যাম্পাস ছাড়ার হুমকি দিয়ে অপরিচিত নম্বর থেকে কল করা হয়। বিষয়টি প্রক্টরকে জানালে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান রোববার রাতে নিজ কার্যালয়ে বৈঠকে বসেন। বৈঠকে মহসিনের পক্ষে উপস্থিত আনাস, হাসিব ও মাহমুদুল অভিযোগ অস্বীকার করে প্রক্টরের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন।

পরদিন সোমবার দুপুরে পুনরায় প্রক্টর কার্যালয়ে বৈঠক ডাকা হয়। ওই বৈঠকে উপস্থিত রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার ও অন্য নেতারা আনাসের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী হওয়ার অভিযোগ আনেন। আনাসের মোবাইল ফোনে ছাত্রলীগের কয়েকজন নেতার সঙ্গে ছবি পাওয়া গেলে সালাহউদ্দিন আম্মার এবং রাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) এস এম সালমান সাব্বির তাকে মারধর করেন। প্রক্টর পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাদের প্রক্টর কার্যালয় থেকে বের করে দেন।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি সূত্রের তথ্যানুযায়ী, বেলা ৩টার দিকে রাকসু ভবনের সামনে আনাসদের পক্ষের সঙ্গে রাকসু নেতৃত্বের হাতাহাতি হয়, যাতে রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক বি এম নাজমুস সাকিব আহত হন। এরপর আনাসরা কেন্দ্রীয় গ্রন্থাগারে আশ্রয় নিলে রাকসু ও শিবিরের নেতা-কর্মীরা সেখানে চড়াও হন। ইটপাটকেল নিক্ষেপের একপর্যায়ে আনাস, হাসিব ও মাহমুদুল গ্রন্থাগারের পাঠকক্ষের (রিডিং রুম) ভেতরে ঢুকে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রক্টর ভেতরে গেলেও উত্তেজিত নেতা-কর্মীরা দরজা ভেঙে ঢুকে লাঠিসোঁটা, রড, বেল্ট দিয়ে ওই শিক্ষার্থীদের মারধর করতে থাকেন। ঠেকানোর চেষ্টা করলে উপস্থিত সাধারণ পাঠকদেরও হেনস্তা করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সালাহউদ্দিন আম্মার হাতে বেলচা নিয়ে তেড়ে যাচ্ছেন এবং পাঠকক্ষের ভেতর বড় লাঠি দিয়ে পেটাচ্ছেন। এ ছাড়া ভিডিওতে শিবির-সমর্থিত নির্বাচিত রাকসু নেতা সালমান সাব্বির, ইমরান লস্কর, শিবিরের প্রচার সম্পাদক মেহেদী সজীব এবং ফাহিম রেজাসহ বহু নেতা-কর্মীকে সরাসরি হামলায় অংশ নিতে দেখা গেছে।

পাঠকক্ষে পড়ালেখারত পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হেলাল উদ্দীন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা লাইব্রেরিতে পড়ছিলাম। হঠাৎ উগ্রভাবে একদল নেতা-কর্মী ভেতরে ঢোকেন। যাকে পাচ্ছিলেন তাকেই ছাত্রলীগের কর্মী আখ্যা দিয়ে মারছিলেন। কারও সঙ্গে অপরাধের সম্পর্ক থাকলে সেটির বিচারের জন্য আইন ও প্রশাসন আছে, কিন্তু রিডিং রুমে ঢুকে এভাবে মারধর করার অধিকার কারও নেই।”

হামলার শিকার আনাস নিজের পক্ষে দাবি করেন, “ছবি থাকার কারণে আমাকে ‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে প্রক্টর অফিসেই প্রথম মারধর শুরু করা হয়। আমি ছাত্রলীগের কর্মী নই। প্রক্টর অফিস থেকে বের হওয়ার পর আমরা লাইব্রেরিতে গেলে আম্মারের অনুসারীরা এসে হামলা চালায়। আমার শরীরে অন্তত ২০০টি আঘাত করা হয়েছে।”

মারধরের বিষয়ে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, “প্রশাসনের মাধ্যমে ছাত্রলীগ কর্মী আনাসকে পুলিশের কাছে সোপর্দ করার দাবি জানানো হয়েছিল। প্রশাসন তাকে ধরে আবার ছেড়ে দিলে সে রাকসু ভবনে এসে আমাদের ওপর হামলা চালায়। দীর্ঘদিন ধরে রাবি ক্যাম্পাসে ছাত্রলীগের কর্মীরা ঘুরে বেড়ালেও প্রশাসন ব্যবস্থা নেয়নি, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থেই এ প্রতিরোধ গড়ে উঠেছে।”

অন্যদিকে, ভিডিও ফুটেজে শিবিরের দায়িত্বশীলদের উপস্থিতি দেখা গেলেও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান হামলায় সংগঠনের প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততার খবর অস্বীকার করেন। ব্যক্তিগত বিরোধকে রাজনৈতিক রূপ দিয়ে গ্রন্থাগারের পবিত্রতা নষ্ট করা হয়েছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলীম এবং প্রক্টর মাহবুবর রহমান জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আনাস ও হাসান নামে দুজনকে পুলিশে দেওয়া হয়েছে। পুরো ঘটনা তদন্তে দ্রুত একটি উচ্চপর্যায়ের কমিটি গঠিত হবে এবং দোষীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।