রবিবার, ২ই আগস্ট ২০২৬, ১৮শে শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২ই আগস্ট ২০২৬, ১৮শে শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ সিংড়ার পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর গ্রেপ্তার এনআইডি করে দেওয়ার প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার পুলিশের যানবাহনে হামলার আশঙ্কায় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কবার্তা হামের প্রকোপে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭২ ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা টঙ্গীতে ১০ বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ, অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার কলাবাগানের হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ সিংড়ার পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর গ্রেপ্তার এনআইডি করে দেওয়ার প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার পুলিশের যানবাহনে হামলার আশঙ্কায় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কবার্তা হামের প্রকোপে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭২ ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা টঙ্গীতে ১০ বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ, অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার কলাবাগানের হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ সিংড়ার পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর গ্রেপ্তার এনআইডি করে দেওয়ার প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার পুলিশের যানবাহনে হামলার আশঙ্কায় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কবার্তা হামের প্রকোপে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭২ ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা টঙ্গীতে ১০ বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ, অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার কলাবাগানের হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ সিংড়ার পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর গ্রেপ্তার এনআইডি করে দেওয়ার প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার পুলিশের যানবাহনে হামলার আশঙ্কায় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কবার্তা হামের প্রকোপে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭২ ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা টঙ্গীতে ১০ বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ, অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার কলাবাগানের হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ সিংড়ার পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর গ্রেপ্তার এনআইডি করে দেওয়ার প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার পুলিশের যানবাহনে হামলার আশঙ্কায় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কবার্তা হামের প্রকোপে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭২ ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা টঙ্গীতে ১০ বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ, অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার কলাবাগানের হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ সিংড়ার পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর গ্রেপ্তার এনআইডি করে দেওয়ার প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার পুলিশের যানবাহনে হামলার আশঙ্কায় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কবার্তা হামের প্রকোপে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭২ ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা টঙ্গীতে ১০ বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ, অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার কলাবাগানের হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ সিংড়ার পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর গ্রেপ্তার এনআইডি করে দেওয়ার প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার পুলিশের যানবাহনে হামলার আশঙ্কায় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কবার্তা হামের প্রকোপে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭২ ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা টঙ্গীতে ১০ বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ, অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার কলাবাগানের হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ সিংড়ার পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর গ্রেপ্তার এনআইডি করে দেওয়ার প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার পুলিশের যানবাহনে হামলার আশঙ্কায় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কবার্তা হামের প্রকোপে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭২ ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা টঙ্গীতে ১০ বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ, অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার কলাবাগানের হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ সিংড়ার পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর গ্রেপ্তার এনআইডি করে দেওয়ার প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার পুলিশের যানবাহনে হামলার আশঙ্কায় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কবার্তা হামের প্রকোপে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭২ ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা টঙ্গীতে ১০ বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ, অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার কলাবাগানের হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ সিংড়ার পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর গ্রেপ্তার এনআইডি করে দেওয়ার প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার পুলিশের যানবাহনে হামলার আশঙ্কায় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কবার্তা হামের প্রকোপে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭২ ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা টঙ্গীতে ১০ বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ, অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার কলাবাগানের হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার

আন্তর্জাতিক

ইনফান্তিনোর পর ফিফায় কে? সভাপতি পদের দৌড়ে বহুল আলোচিত যারা

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ২ই আগস্ট ২০২৬, ৫:১৭ পিএম

ইনফান্তিনোর পর ফিফায় কে? সভাপতি পদের দৌড়ে বহুল আলোচিত যারা

ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সম্পর্ক এখন চরম শীতল। ফুটবল অভিভাবক সংস্থাটির মূল পদে তাঁর ওপর আর যে আস্থা নেই, তা উয়েফা কোনো লুকোছাপা ছাড়াই পরিষ্কার জানিয়ে দিয়েছে। বিশেষ করে বিশ্বকাপসহ ফিফার সার্বিক বাণিজ্যিক অধিকার পরিচালনার জন্য আলাদা একটি নতুন প্রতিষ্ঠান গড়ে সেখানে বেসরকারি মূলধন বা বিনিয়োগ আনার একটা উদ্যোগ ইনফান্তিনো নিয়েছিলেন। তীব্র আন্দোলনের মুখে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে তাঁকে পিছু হটতে হলেও বিতর্ক ও অসন্তোষ একেবারেই থামেনি।

ইউরোপের শীর্ষ দেশগুলোর পাশাপাশি এখন এশিয়া ও উত্তর আমেরিকার ফুটবল প্রশাসনের প্রভাবশালী একটি অংশও তাঁর নেতৃত্ব ও পরিচালন পদ্ধতি নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে। বিশ্ব ফুটবলের এমন উত্তপ্ত ও টালমাটাল পরিস্থিতিতে ২০২৭ সালের ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর পরবর্তী মেয়াদ পাওয়া নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মধ্যে আন্তর্জাতিক ও ইউরোপীয় বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁর সম্ভাব্য উত্তরসূরিদের নাম নিয়ে জোর গুঞ্জন ও আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে যে ছয়জনের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, তাঁদের অবস্থান ও সম্ভাবনা নিচে তুলে ধরা হলো:

ভিক্টর মন্তাগ্লিয়ানি

ফিফার সর্বোচ্চ পদের নতুন দাবিদার হিসেবে এখন সবচেয়ে এগিয়ে আছেন কানাডিয়ান ফুটবল প্রশাসক ভিক্টর মন্তাগ্লিয়ানি। ২০১৬ সাল থেকে তিনি উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনক্যাকাফের সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন। সেই সঙ্গে তিনি ফিফার বর্তমান সহসভাপতিও। ২০২৬ সালের বিশ্বকাপ যৌথভাবে কানাডায় নিয়ে আসার প্রক্রিয়ায় তাঁর ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। খেলাধুলাবিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম টকস্পোর্ট-এর এক বিশ্লেষণমূলক প্রতিবেদনে বলা হয়েছে, কনক্যাকাফ ও উয়েফা মিলে যদি ৯৬টি ভোট এক জায়গায় করা যায় এবং এর বাইরে আরও ১০টি ভোট যুক্ত হয়, তবে মন্তাগ্লিয়ানির ফিফা সভাপতি হওয়া একপ্রকার নিশ্চিত। তবে ইনফান্তিনোর বিরুদ্ধে সরাসরি নির্বাচন করবেন কি না, তা নিয়ে মন্তাগ্লিয়ানি এখনই কোনো স্পষ্ট বার্তা দেননি।

শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বর্তমান সভাপতি এবং ফিফার সিনিয়র সহসভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা এই পদের শক্ত দাবিদার। বাহরাইন রাজপরিবারের এই সদস্য এর আগে ২০১৬ সালের নির্বাচনে ইনফান্তিনোর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। বর্তমানে ইনফান্তিনোর বিতর্কিত বাণিজ্যিক নীতির অন্যতম কড়া সমালোচক হিসেবে তিনি বিশ্ব ফুটবলে নিজেদের অবস্থান শক্ত করছেন।

আলেক্সান্দার সেফেরিন

উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিনকে ধরা হয় ইনফান্তিনোর মূল প্রতিদ্বন্দ্বী ও কড়া সমালোচক হিসেবে। স্লোভেনিয়ার এই পেশাদার আইনজীবী ইউরোপের ৫৫টি সদস্য দেশের নেতৃত্ব দিচ্ছেন। ইনফান্তিনোর ওপর ক্ষোভ প্রকাশ করে কিছুদিন আগে তিনি বিশ্বকাপ ফাইনাল দেখার আমন্ত্রণ পর্যন্ত প্রত্যাখ্যান করেছিলেন। সেফেরিন নিজে সরাসরি প্রার্থী হওয়ার কথা এখনও ঘোষণা না করলেও ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের ফুটবল শক্তিগুলোকে এক ছাতার নিচে আনতে পর্দার আড়ালে মূল ভূমিকা পালন করছেন।

ম্যাথিয়াস গ্রাফস্ট্রম

ফিফার বর্তমান মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রমকে অনেকেই সম্ভাব্য নিরপেক্ষ ও সর্বজনগ্রাহ্য বিকল্প ভাবছেন। সুইডেনের এই দক্ষ ক্রীড়া প্রশাসক ২০২৩ সাল থেকে ফিফার গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্বরত আছেন। ইতিপূর্বে সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশন এবং এএফসিতেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। সবচেয়ে বড় বিষয় হলো, ইনফান্তিনোর বিতর্কিত অর্থনৈতিক পরিকল্পনার সাথে তাঁর নাম সেভাবে যুক্ত নয়। তাই ইনফান্তিনো নির্বাচন থেকে সরে দাঁড়ালে সার্বিক পরিস্থিতি সামাল দিতে তাঁকে অন্তর্বর্তীকালীন ফিফা প্রধান করার কথা ভাবছেন অনেকেই।

নাসের আল-খেলাইফি

ফরাসি ক্লাব পিএসজির প্রেসিডেন্ট ও বিইন মিডিয়া গ্রুপের চেয়ারম্যান নাসের আল-খেলাইফি বিশ্ব ফুটবলে দারুণ প্রভাবশালী এক নাম। ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের (ইসিএ) প্রধান হিসেবে ইউরোপের ক্লাবগুলোর ওপর তাঁর দারুণ নিয়ন্ত্রণ রয়েছে। যদিও টকস্পোর্ট জানিয়েছে, আপাতত ফিফা সভাপতি পদে লড়ার কোনো অভিপ্রায় তাঁর নেই। তিনি ক্লাব ফুটবল ও মিডিয়া ব্যবসার কাজেই মনোযোগ রাখতে চান। তবে ভোটের রাজনীতিতে শেষ মুহূর্তে সমীকরণ বদলে যাওয়ার সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যায় না।

প্যাট্রিস মোটসেপে

দক্ষিণ আফ্রিকার বিলিয়নেয়ার ব্যবসায়ী প্যাট্রিস মোটসেপে ২০২১ সাল থেকে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আফ্রিকার অন্যতম শীর্ষ ধনী এই ব্যক্তিত্ব ফিফা প্রশাসনেও বেশ প্রভাব রাখেন। কিন্তু সমস্যা হলো, মোটসেপে ব্যক্তিগতভাবে ইনফান্তিনোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ফলে ইনফান্তিনো নিজে আগামী নির্বাচনে অংশ নিলে মোটসেপে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলেই ধারণা করছেন ফুটবল বিশ্লেষকরা।

মন্তব্য