পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পাবনা প্রতিনিধি :
পাবনায় ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মানববন্ধন ও জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করা হয়েছে।
গতকাল রবিবার দুপুরে পাবনা প্রেস ক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে পাবনা সচেতন নাগরিক সমাজ কমিটির আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন, পাবনা সচেতন নাগরিক সমাজের যুগ্ম আহ্বায়ক নুর হোসেন লেয়ন, যুবদল নেতা সজিব সরদার, জেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম রানা, ব্যবসায়ী ও উদ্যোক্তা তানজিদ আনোয়ার, জুলাই যোদ্ধা প্রকৌশলী আব্দুল্লাহ করিম তন্ময়, সাংবাদিক মোবারক বিশ্বাস, পাবনা চেম্বারের পরিচালক ইমামুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, পাবনা জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগ প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার হওয়ার পর থেকে তিনি পাবনায় ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি করে চলেছেন। এছাড়া টেন্ডারবাজি, জমি দখলের মতো অপকর্মের সাথে তিনি জড়িত বলে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন। প্রধানমন্ত্রীর দফতরে চাকুরী করার মাধ্যমে প্রভাব বিস্তার করে তিনি এসব অপকর্ম করছেন। তার অপকর্ম ঢাকতে তিনি বিভিন্ন ব্যবসায়ী, সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এতে করে বিএনপি ও প্রধানমন্ত্রীর সুনাম ক্ষুন্ন হচ্ছে বলে বিএনপি’র বিভিন্ন স্থরের নেতা-কর্মীরা মনে করেন। অবিলম্বে খালেদ হোসেন পরাগকে প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার পদ থেকে অপসারণ ও তাকে পাবনায় বয়কটের আহ্বান জানান বক্তারা। তারা আরও বলেন, ইতোমধ্যেই তার সকল অপকর্মের তথ্য প্রশাসনের কাছে রয়েছে। প্রধানমন্ত্রী একটু খোঁজ নিলেই জানতে পারবেন। সে প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার হিসেব নিয়োগ পাওয়ায় পাবনাবাসী আনন্দিত ছিল কিন্তু সময়ের ব্যবধানে পাবনার ব্যবসায়ী, ঠিকাদার, সাংবাদকিসহ নানা শ্রেণি পেশার মানুষ তার নানা অপকর্মের কারণে অতিষ্ঠ। অতি সত্তর প্রধানমন্ত্রীকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহবান জানান বক্তারা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর বিভিন্ন দাবি সম্মলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।