ওমরাহ শেষে দেশে ফিরলেন বাবর

খবরওয়ালা অনলাইন ডেস্ক: পবিত্র ওমরাহ পালন ও চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি।

বিএনপি মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত ৩০ জানুয়ারি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন লুৎফুজ্জামান বাবর। দুবাইতে যাত্রা বিরতির সময় অসুস্থ হয়ে পড়লে সেখানের হাসপাতালে চিকিৎসা নেন।

এরপর সৌদি আরব যান। প্রায় তিন সপ্তাহ বিদেশ সফর শেষে তিনি আজ দেশে ফিরলেন।
 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।