ডাক বিভাগে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

খবরওয়ালা অনলাইন ডেস্ক: সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক বিভাগ। পোস্টমাস্টার জেনারেল, মেট্রোপলিটন সার্কেল, ঢাকার আওতাধীন ইউনিট ও অফিসে রাজস্বভুক্ত বিভিন্ন শূন্যপদে ২৫৫ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম : পোস্টমাস্টার জেনারেল, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা
পদসংখ্যা : ৭টি

লোকবল নিয়োগ : ২৫৫ জন

 

পদের নাম : পোস্টাল অপারেটর

পদসংখ্যা : ১৩৮টি

বেতন : ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

 

পদের নাম : ড্রাইভার (ভারী)

পদসংখ্যা : ২টি

বেতন : ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ভারী গাড়ি চালনায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা।

 

পদের নাম : ড্রাইভার (হালকা)

পদসংখ্যা : ৯টি

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উর্ত্তীর্ণ এবং হালকা/ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা/ভারী গাড়ি চালনায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা।

 

পদের নাম : পোস্টম্যান

পদসংখ্যা : ৪৪টি

বেতন : ৯,০০০-২১,৮০০ (গ্রেড-১৭)

শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

 

পদের নাম : মেইল ক্যারিয়ার

পদসংখ্যা : ৩৫টি

বেতন : ৮,৫০০-২০,৫৭০ (গ্রেড-১৯)

শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

 

পদের নাম : পরিচ্ছন্নতা কর্মী (সুইপার)

পদসংখ্যা : ১০টি

বেতন : ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

 

পদের নাম : নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা : ১৭টি

বেতন : ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

আবেদন ফি : পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা; ৪ থেকে ৭ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা এবং সব গ্রেডে অনগ্রসর নাগরিকের (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া : আবেদন করতে ও  বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ৯ মার্চ, ২০২৫

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।