‘জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়’

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ‘আমাদের টার্গেট ডিসেম্বর এবং জাতীয় নির্বাচন। আগামী জুন মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয়’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, সংস্কার কমিশন জুনে নির্বাচন করা সম্ভব জানিয়ে পরামর্শ দিয়েছেন। যদি ১৬ লাখ মৃত ভোটারকে বাদ দেওয়া না হয় এবং নতুন ভোটারদের বাদ দিয়ে নির্বাচন করা হয় তবেই সেটি সম্ভব হবে। কারণ আমাদের ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম আগামী জুন মাসে শেষ হবে।

সিইসি নাসির উদ্দিন মনে করেন, স্থানীয় সরকার সংস্কার কমিশন জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব বলে যে বক্তব্য দিয়েছেন এটি তাদের দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন। তিনি বলেন, তারা (সংস্কার কমিশন) বিজ্ঞ এবং জ্ঞানী লোকজন। এ বিষয়ে সিইসির কোনো মন্তব্য নেই। এ বিষয়ে একটি রাজনৈতিক বিতর্ক চলছে। নির্বাচন কমিশন এ বিতর্কে জড়াতে চায় না। আগে ভোটার তালিকা হোক। এখনো ভোটার তালিকা করা সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আমরা নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে হলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে।
বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব কি না এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা মনে করি ডিসেম্বর আসতে আসতে এই পরিস্থিতি স্থিতিশীল হবে। সবার সহযোগিতা নিয়ে আমরা এমন একটি জোয়ার সৃষ্টি করতে চাই যেখানে ভোট ছাড়া মানুষের আর কোনো চিন্তা থাকবে না।

সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব সংস্কার দরকার বলে কমিশন মনে করে সেটুকু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।