এবার মহাকাশে যাবে আদানির রকেট!

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ভারতের মহাকাশ গবেষণায় এবার বড় পরিবর্তন আনতে চলেছে আদানি গ্রুপ। ইসরোর নতুন ক্ষুদ্র উপগ্রহ প্রক্ষেপণ যান (এসএসএলভি) নির্মাণে তিনটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। যার মধ্যে অন্যতম আদানি ডিফেন্স সিস্টেমস।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

এই সংস্থাটি প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি ক্ষেত্রে বিশেষজ্ঞ এবং আদানি গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। আলফা ডিজাইনি টেকনোলজিসের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আদানি ডিফেন্স সিস্টেমস এসএসএলভি প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে।

রয়টার্সের একটি প্রতিবেদন অনুযায়ী, ২০টিরও বেশি বেসরকারি সংস্থা ইসরোর এসএসএলভি প্রজেক্টে আগ্রহ প্রকাশ করেছিল, তবে চূড়ান্তভাবে হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড, ভারত ডায়নামিক্স লিমিটেড এবং আলফা ডিজাইনি টেকনোলজিসের নির্বাচিত হওয়া নিশ্চিত করেছে আদানি গ্রুপের অংশগ্রহণ।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রকল্পের মাধ্যমে শুধু প্রযুক্তিগত অগ্রগতি হবে না, বরং মহাকাশ গবেষণায় ভারতের বেসরকারি খাতের অবদান আরও বৃদ্ধি পাবে।

এসএসএলভি প্রকল্পের সফল বাস্তবায়ন ভারতের মহাকাশ গবেষণায় নতুন এক উচ্চতা এনে দেবে বলে আশা করছে ইসরো এবং তার অংশীদার সংস্থাগুলি।

খবরওয়ালা/জেআর 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।