খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: ৬০ কেজি গাঁজাসহ টঙ্গীতে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে টঙ্গীর কামাড়পাড়া এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাদ্যমকে নিশ্চিত করে র্যাব-১।
গ্রেপ্তার হওয়া যুবকের নাম ফরিদ (২৭)। তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার দৈয়ারা একাতরী গ্রামের মৃত শহীদুল্লাহর ছেলে।
র্যাবের দাবি, গ্রেফতার হওয়া ব্যক্তি মাদক কারবারি।
র্যাব-১ সিনিয়র সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া) সালমান নূর আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য টঙ্গী হয়ে ঢাকায় আসছে এমন খবরে টঙ্গী-কামাড়পাড়া সংযোগ সড়কে তল্লাশী চৌকি বসায় র্যাব-১। দুপুরের দিকে একটি প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় ৬০ কেজি গাঁজাসহ ওই যুবককে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
খবরওয়ালা/জেআর