জাতীয় নির্বাচনের গুরুত্ব বুঝতে পারছে না অন্তর্বর্তী সরকার : দুদু

খবরওয়ালা অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকার দেশের সংকট নিরসনে জাতীয় নির্বাচনের গুরুত্ব বুঝতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির দ্রুত নির্বাচনের দাবিতে আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

দুদু বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাদের নামে যেসব মামলা হয়েছে সরকার সেগুলো এখনো প্রত্যাহার করেনি।’

ইউনূস সরকারের প্রতি বিএনপির সমর্থন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারের কাছে দ্রুত জাতীয় নির্বাচন দেয়ার দাবি জানাই। এ ছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে না পারলে অন্তর্বর্তী সরকার জনপ্রিয়তা হারাবে।’

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।