খবরওয়ালা অনলাইন ডেস্ক: ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণের ঘটনায় এক দম্পতি দগ্ধ হয়েছেন।পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)রাতে ধামরাই পৌরসভার কুমড়াইল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দোতলা ভবনের নিচতলার একটি কক্ষ থেকে হঠাৎ বিস্ফোরণের বিকট আওয়াজ পাওয়া যায়। এলাকাবাসী ছুটে গিয়ে সেখানে আগুন দেখতে পান। আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দগ্ধ অবস্থায় আসিফ (২৪) ও তার স্ত্রী শান্তাকে (২১) উদ্ধার করেন। তারা ওই বাসায় ভাড়া থাকতেন।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা বাড়িটি পরিদর্শন করেন।ফায়ার সার্ভিসের ধারণা, লিকেজ থেকে জমে থাকা গ্যাস আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণের ঘটনা ঘটাতে পারে। বিস্ফোরণে আশপাশের কয়েকটি কক্ষও ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবরওয়ালা/এফএস



