সরিষাবাড়ীতে ১৫০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন বিএনপি নেতা

প্রতিনিধি, সরিষাবাড়ী (জামালপুর): রমজান মাস উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে দরিদ্র-অসহায় ও নিম্ন আয়ের ১৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ঢাকা মহানগরের বিএনপি নেতা ইউনুস আলী।

শনিবার (১ মার্চ) সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পোগলদিঘা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকির, পোগলদিঘা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদারসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

পরে বিভিন্ন গ্রামের দরিদ্র ও অসহায় নিম্ন আয়ের ১৫০ জন মানুষের মাঝে রোজা উপলক্ষে মুড়ি, ছোলাবুট, চিনি এবং খেজুর বিতরণ করা হয়।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।