চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে কে কার মুখোমুখি

খবরওয়ালা অনলাইন ডেস্ক: সেমিফাইনালে কোন চার দল খেলবে তা আগেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু কে, কার বিরুদ্ধে খেলবে তা জানার জন্য অপেক্ষা করতে হলো শেষ ম্যাচ পর্যন্ত। রোববার (২মার্চ ) ভারত-নিউজিল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব। 

এদিকে গ্রুপ ‘বি’র হিসাব-নিকাশ আগেই শেষ হয়েছে। সেখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সে গ্রুপের রানার্স আপ অস্ট্রেলিয়া।

দুই সেমিফাইনালের মধ্যে প্রথমটিতে গ্রুপ ‘এ’র চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আগামী ৪ মার্চ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে এই ম্যাচ।

দ্বিতীয় সেমিফাইনালে গ্রুপ ‘বি’র চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড। ৫ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দুপুর ৩টায় মাঠে গড়াবে এই সেমিফাইনাল।

দুই সেমিফাইনালের জয়ী দল আগামী ৯ মার্চ দুপুর ৩টায় চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনালে মুখোমুখি হবে।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।