বিনামূল্যে বই পড়াবে ইবি বই-বিহঙ্গ

fay 13 31 1 24 বিনামূল্যে বই পড়াবে ইবি বই-বিহঙ্গ
ইবি প্রতিনিধি ॥ বাংলা ভাষাকে অক্ষুন্ন রাখতে এবং সাহিত্যের আভিজাত্য ও সৌন্দর্যকে ছড়িয়ে দিতে পাঠকের কাছে বিনামূল্যে বই পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যাত্রা শুরু করেছে ‘বই-বিহঙ্গ’। মঙ্গলবার (৩০ জানুয়ারী) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্মৃতিসৌধ সংলগ্ন মাঠে অতিথিবৃন্দ এবং অর্ধশতাধিক বইপ্রেমীর উপস্থিতিতে কেক কেটে বই-বিহঙ্গ ইবি শাখার উদ্বোধন করা হয়। অনুভূতি জানাতে গিয়ে পাঠক আসিফুল ইসলাম বলেন, আমি চাই মানুষ যেন বই পড়ায় আগ্রহী হয়। একই সঙ্গে আমরা যারা নিয়মিত পড়ি, তারা যেন পড়াটা চলমান রাখি। বইয়ের প্রতি আমাদের চাওয়া হচ্ছে নতুন কিছু জানা, ভালো কিছু শেখা। আশা করি সবাই ভালো বইগুলো পড়বো। সমন্বয়ক মামুন হাসান বলেন, আমার ইচ্ছা ছিল নিজের ক্যাম্পাসে বই পড়ুয়াদের একটি প্লাটফর্ম তৈরি করার। আমি আশাবাদী যে, এই বইগুলো পড়ার মাধ্যমে আপনারা নিজেদের জ্ঞানের প্রসার ঘটাতে পারবেন। একই সঙ্গে ভবিষ্যতে বিসিএস বা অন্যান্য চাকরির পরীক্ষায় সহায়তা পাবেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের সাবেক প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল। তিনি বলেন, বই বিহঙ্গে বই প্রদানের জন্য আমি সাধ্যমতো চেষ্টা করবো। বই বিহঙ্গের প্রত্যেক সদস্যকে আমি প্রতি মাসে কারেন্ট এফেয়ার্স দিব। আমি চাই, বই পড়ার মাধ্যমে দেশে আলোকিত মানুষের সংখ্যা বৃদ্ধি পাক। উল্লেখ্য, বাংলা ভাষাকে অক্ষুণ্ণ রাখতে এবং সাহিত্যের আভিজাত্য ও সৌন্দর্যকে ছড়িয়ে দিতে গত বছরের ৯ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে ‘বই-বিহঙ্গ’। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয় শাখার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।