খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ মার্চ ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: অস্কারের ৯৭তম আসরে সেরা নির্মাতার পুরস্কার পেলেন শন বেকার। গত বছর মুক্তি পাওয়া সিনেমা ‘আনোরা’র জন্য মূলত এই পুরস্কার জিতেছেন তিনি।
পুরস্কার জিতে শন বেকার আবারও প্রেক্ষাগৃহের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা কোথায় সিনেমার প্রেমে পড়ি? অবশ্যই প্রেক্ষাগৃহে।’
কুখ্যাত রাশিয়ান গ্যাংস্টারের ছেলে এক স্ট্রিপ ড্যান্সারের প্রেমে পড়েন। দুজন বিয়ে করেন, কিন্তু সেই গ্যাংস্টার বিয়ে মেনে নেন না।এমন গল্প নিয়ে শন বেকারের সিনেমা ‘আনোরা’।
শন বেকারের সঙ্গে ‘আনোরা’ প্রযোজনা করেছেন নির্মাতার স্ত্রী সামান্থা কোয়ান। ২০২৩ সালে নিউইয়র্কে শুটিং হয় সিনেমাটির। ২০২৪ সালের ২১ মে কান উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির। প্রদর্শনীর পর ১০ মিনিট ধরে দর্শকের স্ট্যান্ডিং ওভেশন পায়।
খবরওয়ালা/এফএস