ইউক্রেনে এক মাসের আংশিক যুদ্ধ বিরতির প্রস্তাব; তবে স্থলযুদ্ধ এর আওতায় নয়

খবরওয়ালা অনলাইন ডেস্ক : রাশিয়া-ইউক্রেন সংঘাতের মধ্যে এক মাসের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্য। তবে এই যুদ্ধবিরতি শুধুমাত্র আকাশ, সমুদ্র ও জ্বালানি অবকাঠামোর হামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে; স্থলযুদ্ধ এর আওতায় পড়বে না।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ রবিবার (২ মার্চ) ফরাসি দৈনিক লে ফিগারোকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন।

মাখোঁ স্বীকার করেছেন যে যুদ্ধবিরতি কার্যকর রাখা এবং তা মানা হচ্ছে কি না, সেটি যাচাই করা অত্যন্ত কঠিন হবে। কারণ, রণক্ষেত্রের বিস্তৃতি এতটাই বিশাল যে তা প্যারিস থেকে বুদাপেস্ট পর্যন্ত দূরত্বের সমান।

ইউক্রেনে শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আহ্বানে লন্ডনে এক সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে এমানুয়েল মাখোঁসহ ইউরোপীয় নেতারা অংশ নেন এবং ইউক্রেনের প্রতি জোরালো সমর্থন ও আরও সহায়তার প্রতিশ্রুতি দেন।

এই সম্মেলনটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের দুই দিন পর অনুষ্ঠিত হয়।

মাখোঁ আরও জানিয়েছেন যে, ফ্রান্স-ব্রিটিশ প্রস্তাবের দ্বিতীয় ধাপে ইউক্রেনে ইউরোপীয় স্থলসেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনের মাটিতে কোনো ইউরোপীয় সেনা থাকবে না বলে তিনি আশ্বস্ত করেছেন।

 সূত্র: ফরাসি দৈনিক লে ফিগারো

খবরওয়ালাি/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।