সাফ চ্যাম্পিয়নশিপে ৬ দেশের ঘোষিত পূর্ণাঙ্গ স্কোয়াড

দক্ষিণ এশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপ মাঠে গড়াচ্ছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে পর্দা উঠবে অঞ্চলটির ফুটবল দলগুলোর এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের। শিরোপার জন্য লড়াই করবে মোট ছয়টি দেশ—স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান।

আঞ্চলিক এই টুর্নামেন্টকে সামনে রেখে অংশগ্রহণকারী ছয়টি দেশই তাদের পূর্ণাঙ্গ স্কোয়াড চূড়ান্ত করে প্রকাশ করেছে। স্বাগতিক বাংলাদেশ দলে অধিনায়ক জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী ও সমিত সোমের মতো নির্ভরযোগ্য ও পরিচিত ফুটবলারেরা জায়গা পেয়েছেন। অন্যদিকে প্রতিপক্ষ দেশগুলোও নিজ নিজ স্কোয়াডে তারকা ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করে শক্তিশালী দল গঠন করেছে।

টুর্নামেন্টে অংশ নেওয়া ছয়টি দেশের চূড়ান্ত স্কোয়াড নিচে তুলে ধরা হলো:

বাংলাদেশ স্কোয়াড: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, মোহাম্মদ সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান আলেকজান্ডার ইউসুফ, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ, মোহাম্মদ তাজ উদ্দিন, আবদুল্লাহ ওমর সাজিব, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, সমিত সোম, সৈয়দ কাজেম কিরমানী শাহ, জামাল ভূঁইয়া, ফারহান আলী ওয়াহিদ, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামেদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সুকি ইতাফুসা, মিনহাজুল করিম শাদিন ও মোহাম্মদ মাহে খান।

ভারত স্কোয়াড: আরশ আনোয়ার শেখ, মোহনরাজ কে, প্রিয়াংশ দুবে, আবদুল রবিহ, বিজয় ভার্গিস, চিংলেনসানা সিং কোনশাম, মিংথানমাউইয়া রালতে, খাইমিনথাং লুংদিম, মুহাম্মদ উভাইস, নাথান রড্রিগেজ, রনি খারবুদন, সন্দীপ মান্ডি, অভিষেক সূর্যবংশী, আদিসন সিং থোকচোম, ব্রাইসন ফার্নান্দেস, এবিনদাস ইয়েসুদাসন, ফারুখ চৌধুরী, ম্যাকার্টন নিকসন, মাংলেনথাং কিপগেন, নিখিল প্রভু, নওফাল পিএন, রিকি জন শাবং, সুরেশ সিং ওয়াংজাম, ইরফান ইয়াদওয়াদ, লিস্টন কোলাসো, মুহাম্মদ সুহাইল, বিষ্ণু পিভি ও সুহাইল আহমেদ ভাট।

পাকিস্তান স্কোয়াড: সাকিব হানিফ, হাসান আলী, ইউসুফ বাট, আবদুল রহমান, আবদুল্লাহ ইকবাল, আলী খান নিয়াজি, ইসাহ সুলিমান, হারিস জেব, হাসিব আহমেদ খান, মামুন মুসা খান, মোহিবুল্লাহ আফ্রিদি, ওয়াকার এহতিশাম বেলুচ, জুনায়েদ শাহ, আদিল নবী, আলী উজাইর মাহমুদ, হাইয়ান খাত্তাক, তুফায়েল খান শিনওয়ারি, জাইনুল আবেদিন ইসহাক, মুহাম্মদ জুনায়েদ, আলী আকবর খান, সৈয়দ আলী রাজা, আবদুল সামাদ আরশাদ, আলমগীর গাজী, কলিমুল্লাহ, মিকেল আবদুল্লাহ, নাজিবুল্লাহ, শায়াক দোস্ত ও উমর নওয়াজ।

শ্রীলঙ্কা স্কোয়াড: সুজান পেরেরা, কভিশ ফার্নান্দো, মোহাম্মদ মুরসিথ, মোহাম্মদ হাসমির, মুহাম্মদহু মুনসিফ, চালানা চামেরা, জুড সুপান, জেসন থায়াপারান, জেরেমি পেরেরা, উইলিয়াম থমাসন, অনুজান রাজেন্দ্রাম, ক্লদিও কামারখনেখট, ভারত সুরেশ, স্টিভেন সাকায়ারাদজি, লিওন পেরেরা, আধাভান রাজামোহন, গ্যারেট কেলি, নিলোশান সেথুরওয়াসান, অলিভার কিলার্ট, ডিলন ডি সিলভা, স্যামুয়েল ডুরান্ট, ওয়াসিম রাজিক, ওয়েড ডেকার, রাহুল সুরেশ, মুথুচ্চুমারু রেমিয়ান, আইমান জাওয়াহির, রেজিজ ক্যানিস্তান ও আমান ফিজার।

ভুটান স্কোয়াড: লোচো নিমা, তানদিন শেওয়াং, ফুনশো জিগমে, তেনজিন নরবু, দেইচোগ দ্রাকার দর্জি, জিগমেন সেলতোব দর্জি, চেনচো গিয়েলশেন, পেমা জাংপো, কিনজাং তেনজিন, ওরগেন শেরিং, কিংগা ওয়াংচুক, কিনলে পেনজোর, জিগদ্রেল ওয়াংচুক, দাওয়া শেরিং, নিমা ওয়াংদি, শেলথ্রিম নামগিয়েল, জেতসুন দর্জি, কিনজাং তাশি তোবদেন, সোনাম দর্জি, গিয়েলশেন জাংপো, দেন্দুপ নামগিয়েল, জিগমে সুলত্রিম ও বিকাশ প্রধান।

মালদ্বীপ স্কোয়াড: মোহাম্মদ আশওয়ান, হুসেইন শরিফ, মোহাম্মদ শাফিউ, সামুহ আলী, হাসান ইনায়াজ, হুসেইন সিফাউ ইউসুফ, আহমেদ আইহাম (আইহু), আমধান আলী, থোইফ গাসিম, আহমেদ মাইশ রশিদ, আহমেদ আইহাম (ফাথো), ইব্রাহিম ওয়াহিদ হাসান, ইব্রাহিম আইসাম, নিশাম মোহাম্মদ রশিদ, আজহাম রশিদ, ইথান ইব্রাহিম , আলী হামধান, ইব্রাহিম মাহুধি হুসেইন, নাসাহ ইব্রাহিম নাসির, নাইজ হাসান, আলী ফাসির, মোহাম্মদ নাঈম, মুজধান হাসান ও আবদুল্লাহ লুথ ইব্রাহিম।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।