কমলাপুরে নির্মাণাধীন মেট্রোরেল স্টেশন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর কমলাপুরে নির্মাণাধীন মেট্রোরেল স্টেশন থেকে পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ নাঈম (২০) ।  তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর গ্রামের নাজিমুল ইসলামের ছেলে।

নিহতের চাচা রাজু মিয়া বলেন, ‘ কমলাপুরে নির্মাণাধীন মেট্রোরেল স্টেশনে ৬ মাস ধরে নাঈম কাজ করছে। শুক্রবার (৭ মার্চ) কাজ করার সময় অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সে মারা যায়।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।