মেডিকেলে ভর্তিতে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের নির্দেশ

jh 27 2 মেডিকেলে ভর্তিতে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের নির্দেশ
ঢাকা অফিস ॥ মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটায় ৫ শতাংশ আসন সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা অনুসরণের নীতিমালা কেন করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। এ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার (১ ফেব্র“য়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লাহর বেঞ্চ এই আদেশ দেন। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীর আইনজীবী মুনতাসীর উদ্দিন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। আইনজীবী মুনতাসীর বলেন, ২০১৩ সালে এই বিষয়ে হাইকোর্টের একটি রায়ও আছে। তবে এটি মানা হচ্ছিল না। এ জন্য অহিদুল ইসলাম নামের এক মুক্তিযোদ্ধার সন্তান রিট করেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।