র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

2 fay 3 2 24 র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজ সংবাদ ॥ র‌্যাব-১২’র সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার বাজাতপুর গ্রামের অজিত মোল্লার ছেলে পাপ্পু মোল্লা (২৮) এবং ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর গ্রামের ইদ্রিস শেখে’র ছেলে রবিউল ইসলাম (২২)। আটককৃত দুই জন দীর্ঘ দিন ধরে লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া ও পাবনা জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো। র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব ১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন (পিপিএম) এর দিক নির্দেশনায় গতকাল ২ ফেব্র“য়ারি রাত পৌনে ২টার সময় র‌্যাবের একটি আভিযানিক দল ‘‘পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন আওতাপাড়া বাজার এলাকায়” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭৬ বোতল ফেনসিডিসহ দুই জনকে আটক করে। জব্দকৃত ৭৬ বোতল ফেনসিডিলের আনুমানিক মূল্য ২ লক্ষ ২৮ হাজার টাকা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পাবনা জেলার ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও র‌্যাব সূত্রে জানানো হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।