প্রখ্যাত গাইনি চিকিৎসক ডা. টি এ চৌধুরী আর নেই

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের প্রখ্যাত গাইনি চিকিৎসক তৌহিদুল আনোয়ার চৌধুরী (টি এ চৌধুরী) আর নেই।

রোববার দুপুরে ঢাকায় নিজের বাসায় ৮৭ বছর বয়সী এই চিকিৎসকের মৃত্যু হয়।

বাংলাদেশ ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান  বলেন, “উনার অনেক বয়স হয়েছিল। কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল তার। তিনি আজীবন বারডেমের সঙ্গে ছিলেন।”

এ এইচ এম তৌহিদুল আনোয়ার চৌধুরী ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৬০ সালে এমবিবিএস পাস করেন। এডিনবরার রয়্যাল কলেজ অব সার্জনস থেকে এফআরসিএস করেন।

স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যার এই চিকিৎসক ২০১৭ সালে স্বাধীনতা পুরস্কার পান।

খবরওয়ালা/এমএজেড

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।