তুরাগতীরে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত

22 fay 3 2 24 তুরাগতীরে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত
ঢাকা অফিস ॥ গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমা ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে দেশের বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫১ মিনিটে নামাজ শেষ হয়। নামাজে ইমামতি করেন তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি এবং কাকরাইল মারকাজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের। ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুর ১টা ৩৮ মিনিটে খুতবা শুরু হয়। দেশের বৃহত্তম জুমার নামাজে শরিক হতে ইজতেমায় অংশ নেওয়া লাখো মুসল্লির পাশাপাশি গাজীপুর ও আশপাশের বিভিন্ন জেলার মুসল্লিরা অংশ নেন। ময়মনসিংহ ফুলবড়িয়া থেকে পিক আপে করে ২৮ জন মুসল্লি এসেছেন বিশ্ব ইজতেমার জুমার নামাজে অংশ নিতে। তাদের একজন আব্দুল জব্বার। তিনি বলেন, ফুলবাড়িয়া এলাকার ব্যবসায়ী, কেউ চাকুরিজীবী। দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিলাম ইজতেমার জুমার নামাজের অংশ নিবো। মার্কেটের ব্যবসায়ীদের আমার ইচ্ছের কথা জানানোর সাথে সাথে তারা রাজি হয়ে যায়। পরে একটি পিক আপ ভাড়া করো ইজতেমা ময়দানে এসেছি দেশের বৃহত্তম জুমার নামাজে অংশ নিতে। এদিকে বৃহত্তম জুমার এ নামাজে অংশ নিতে তাবলিগের মুসুল্লি ছাড়াও গাজীপুর ও আশপাশের জেলা থেকে বৃহস্পতিবার রাতেই ইজতমা ময়দানে মুসল্লিরা অবস্থান নিয়েছেন। এছাড়া গতকাল শুক্রবার অনেক মুসুল্লি ভোর থেকেই টঙ্গীর উদ্দেশ্যে রওনা হয়েছেন। জুমার নামাজ শুরুর আগ পর্যন্ত এই জামাতে অংশ নিতে মুসল্লিরা আসতে থাকেন।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।