মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় ৩ জনের ডিএনএ সংগ্রহ

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের ঘটনার মামলার গ্রেফতারকৃত অভিযুক্ত তিনজন পুরুষের ডিএনএ সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার রাতে ডিএনএ রাজধানী ঢাকায় পাঠানো হয়। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো. মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধর্ষণের ঘটনার পর গত ৮ মার্চ শনিবার শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। এতে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, বোনের স্বামী সজিব, সজিবের বড় ভাই রাতুল ও বোনের শাশুড়ি জাহেদাকে আসামি করা হয়। মামলায় সকল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা মাগুরা কারাগারে রয়েছেন। এদের মধ্যে তিনজন পুরুষ আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকায় সিআইডি ডিএনএ ল্যাবে পাঠানো হয়েছে।

খবরওয়ালা/এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।