কুষ্টিয়ায় বাঁচানো গেল না বিরল প্রজাতির প্রাণীটিকে

16 fay 4 2 24 কুষ্টিয়ায় বাঁচানো গেল না বিরল প্রজাতির প্রাণীটিকে
নিজ সংবাদ ॥ খাবারের সন্ধানে লোকালয়ে আসা বিরল ছোট বাঘডাশা  টিকে  বাঁচানো যায়নি। সারাদিন লড়াই করে শুক্রবার সন্ধ্যায় মারা যায় মাথায় আঘাতপ্রাপ্ত প্রাণিটি। বৃহস্পতিবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মানিকদিয়ার গ্রামে এক কৃষকের বাড়িতে পাম্প মেশিনের ঘরে ঢুকে পড়ে বাঘডাশাটি । সেখানে আটকে পড়ে। পরে শুক্রবার সকালে মাথায় আঘাতপ্রাপ্ত প্রাণিটিকে পাওয়া যায় গ্রামের মাঠের মধ্যে। সেখান থেকে স্থানীয় সাংবাদিক শফিকুল সোহাগ উদ্ধার করে একটি লোহার খাঁচায় রেখে দেন। সোহাগ জানান, সারাদিন দৌলতপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও বন বিভাগে যোগাযোগ করা হলেও কেউ আসেনি। শেষ পর্যন্ত বন্যপ্রাণী সুরক্ষায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা কুষ্টিয়ার সাংবাদিক নাব্বির আল নাফিজ কে খবর দেওয়া হলে তারা এসে প্রাণীটিকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে প্রাণীটি মারা যায়। নাব্বির জানান, শুক্রবার সন্ধ্যার দিকে গিয়ে শুশ্রূষা দেয়া শুরু করার কিছুক্ষণের মধ্যে মারা যায় বিরল গন্ধগোকুলটি। তার ধারণা মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করেছে কেউ। নাব্বির বলেন, প্রাণিটি কটাশ বা ভাম বা কলকাট বা খাটাশ বা ছোট বাঘডাশ নামে পরিচিত। এর ইংরেজি: Small Indian civet.  এটি ভিভেরিডি পরিবারের একটি গন্ধগোকুল জাতীয় প্রাণী। এটি প্রায় বিলুপ্ত হতে চলেছে।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।