খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: 22শে মাঘ ১৪৩০ | ৪ই ফেব্রুয়ারি ২০২৪ | 1148 Dhu al-Hijjah 5

মিরপুর প্রতিনিধি ॥ “মেধা মননে আলোকিত হোক আগামী প্রজন্ম “এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে শনিবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টার সময় কুষ্টিয়া বাইপাস সড়কে অবস্থিত রোজ হলিডে পার্ক এন্ড রিসোর্টে মরহুম আলহাজ্ব বেলায়েত হোসেন শিক্ষা বৃত্তি ২০২২ এর এসএসসি তে এ প্লাস প্রাপ্ত অস্বচ্ছল পরিবারের ৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন বিশ হাজার টাকার চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃত্তি প্রদানের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব বশির আহমেদ। তিনি এ বৃত্তি বিগত কয়েক বছর যাবৎ প্রদান করে আসছেন। আলহাজ্ব বশির আহমেদ বলেন, এ বৃত্তি প্রদানের মূল লক্ষ্য হচ্ছে তোমরা যেন অনুপ্রেরণা পেয়ে আরো ভালো কিছু করার জন্য উদবুদ্ধ হও। তিনি আরো বলেন, তোমরা যদি ঢাকার কোন বিশ্ববিদ্যালয় অথবা ভালো কোন বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ পেয়ে সমস্যাই পড়ো তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে। যতটুকু সম্ভব তোমাদের সহযোগিতা করব। আগামী বছর শুধু অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের মাঝে নয়, যারা গোল্ডেন ও এ প্লাস প্রাপ্ত সচ্ছল পরিবারের শিক্ষার্থী রয়েছে তাদের মাঝেও সম্মানী দেওয়ার কথা উত্থাপন করেন বৃত্তি প্রদানকারী কাজে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছে এবং বিষয়টি বিবেচনায় রেখে তাকে জানানোর জন্য বলেন। বৃত্তি প্রদানে সার্বিক কার্যক্রম করে থাকে আলোকিত আমলার আলোকিত সূর্য সন্তানেরা। যারা বিনা পারিশ্রমিকে এই কাজগুলো করে থাকেন। আবেদনের ঘোষণা থেকে শুরু করে যাচাই-বাছাই এবং বৃত্তি প্রদান পর্যন্ত আলোকিত আমলার সকল সদস্য সক্রিয়ভাবে এবং ন্যায় ও নিষ্ঠার সাথে কাজ করে থাকেন। কুষ্টিয়া জেলার খোকসা, কুমারখালী কুষ্টিয়া সদর, মিরপুর, দৌলতপুর ও ভেড়ামারা থানার ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের আবেদন যাচাই-বাছাই শেষে এ চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মরহুম আলহাজ্ব বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তির প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব বশির আহমেদ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ শাহজাদপুর রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ আজম শান্তনু। এ সময় তিনি বলেন আজকের এই অনুষ্ঠানের প্রাপ্য তোমরা অনুদান হিসাবে না নিয়ে এটা কে তোমাদের অর্জন হিসাবে নিবে। কেননা তোমাদের যোগ্যতাবলে আজকে তোমরা এই অর্জন ছিনিয়ে নিয়েছো। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া মিরপুর ভেড়ামারা ২ আসনের মাননীয় সংসদ কামারুল আরেফিনের সহধর্মিনী শামসুন্নাহার পারভীন শেফালী আরিফিন, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান নার্গিস আহমেদ, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক সারোয়ার জামান ঢালী, ওয়েস্টার্ন ডায়গনস্টিক এন্ড হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামাউন আহমেদ মৌসুমী, ওস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের পরিচালক নাফিদ আহমেদ অনন্য, বাংলাদেশ ব্যাংকের যুগ্ন পরিচালক ও লেখক এবং সংগঠক নাজমুল হুদা, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, মিরপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন সহ প্রাইম ব্যাংক আমলা শাখা ব্যবস্থাপক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও গুণী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।