আরেফিন সিদ্দিকের জানাজা জুমার পর ধানমণ্ডি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ স ম আরেফিন সিদ্দিকের জানাজা আজ শুক্রবার (১৪ মার্চ) জুমার পরে রাজধানীর ধানমণ্ডি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক।

তিনি জানান, শুক্রবার (১৪ মার্চ) জুমার পরে রাজধানীর ধানমণ্ডি ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পরে পিতা-মাতার পাশে আজিমপুর কবরস্থানে তার দাফনকার্য সম্পাদন করা হবে।

আরেফিন সিদ্দিকের ছোট ভাই আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে বিশ্ববিদ্যালয়ে ঢাবির সাবেক এ উপাচার্যের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

তবে একটি সূত্র জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ বা শহীদ মিনারে আরেফিন সিদ্দিকের জানাজা অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি।

উল্লেখ্য, অধ্যাপক আরেফিন সিদ্দিক ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিউরোসার্জন অধ্যাপক নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। গত বৃহস্পতিবার ৬ মার্চ ঢাকা ক্লাবে (রমনায়) দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ পড়ে যান। এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়।

প্রসঙ্গত, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। ২০১৭ সাল পর্যন্ত তিনি উপাচার্যের দায়িত্ব পালন করেন। পরে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন তিনি। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি।

খবরওয়ালা/এমএজেড

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।