‘সুখে থাকিস রাজকুমারী’ স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

গাজীপুরের শ্রীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রীপুর রেল স্টেশনের দক্ষিণ আউটার সিগন্যালের কাছে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন। ওই দিন রাত ৮টায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম খাইরুল বাশার সুজন (৩৫)। তিনি কুষ্টিয়ার মিরপুরের কুরশা গ্রামের আবুল কালামের ছেলে। তিনি স্ত্রীসহ শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন।

আত্মহত্যার আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি স্ট্যাটাস দেন তিনি। মৃত্যুর সাত ঘণ্টা আগে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘সুখে থাকিস রাজকুমারী। আর কয়েক ঘণ্টা পরে আমার মৃত্যুর খবর শুনতে পাবি। অনেক ভালোবাসতাম তোকে। কিন্তু তুই আমাকে বাঁচতে দিলি না।

আত্মহত্যার আগে দেওয়া শেষ স্ট্যাটাসে তিনি লিখেন, ‘শ্রীপুর রেলস্টেশন! আজ রেলে কাটা লাশ হয়ে যাব।’

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা অভিমুখে দেওয়ানগঞ্জ কম্পিউটার ট্রেন চলে যাওয়ার পর ঘটনাস্থলে ক্ষতবিক্ষত অবস্থায় খাইরুল বাশারের মরদেহ পড়েছিল।

নিহতের পারিবারিক সূত্র জানায়, শ্রীপুরের চন্নাপাড়া গ্রামে খাইরুল বাশারের সঙ্গে তার স্ত্রী মোসা. ফাতেমাও থাকেন। সকালে খাইরুল বাশার ভাড়া বাড়ি থেকে বের হন। এরপর সন্ধ্যা ঘনিয়ে এলেও তিনি বাড়িতে ফিরছিলেন না। একপর্যায়ে সন্ধ্যায় স্ত্রী ফোন করলে খাইরুল বাশার জানান, তিনি শ্রীপুর রেলস্টেশনে আছেন। কিছুক্ষণের মধ্যেই স্ত্রীকে ফোন করে তিনি বলেন ‘বিদায়’। এরপর ট্রেন চলার শব্দ পান স্ত্রী। দীর্ঘক্ষণ তিনি লাইনে থেকেও আর খাইরুল বাসারের কণ্ঠ শুনতে পাননি।

নিহতের স্বজন মো. আশিক বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে খাইরুল বাসারের মরদেহ শনাক্ত করেছেন। তাদের ধারণা কোনো কারণে তিনি ট্রেনের নিচে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছেন। স্ত্রীকে ফোন কলে রেখে তিনি আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এমনটি হতে পারে তা ধারণা করতে পারছেন না।

শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার শামীমা জাহান বলেন, দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন ঢাকার দিকে শ্রীপুর রেলস্টেশন অতিক্রম করার পর স্টেশনের কাছে ওই ব্যক্তির মরদেহ পাওয়া যায়। রেল পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।