স্পেশাল অলিম্পিকে ইউক্রেনকে হারিয়ে স্বর্ণ জিতল বাংলাদেশ

অলিম্পিকের যেকোনো খেলায় স্বর্ণ পদক না জিততে পারার আক্ষেপ আমাদের সবসময়ের। এবার এ আক্ষেপ কিছুটাও হলেও কমিয়েছে বাংলার নারীরা। ইতালির তুরিন শহরে অনুষ্ঠিত এবারের স্পেশাল অলিম্পিকসের বিশ্ব শীতকালীন গেমসে ফ্লোর বল ইভেন্টে ইউক্রেনকে ৪-২ গোলে  হারিয়ে স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ।

শনিবার (১৫ মার্চ) অনুষ্ঠিত হওয়া এ ম্যাচে বাংলাদেশ দলের হয়ে গোল করেছেন স্বর্ণা, ফাতেমা, ফাবিয়া ও তামাল্লিন। ম্যাচে দুই দলই দারুণ নৈপুণ্য প্রদর্শন করেছে।

এর আগে এই ইভেন্টে সেমিফাইনালে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে হারিয়ে বাংলাদেশ এবং ভারতকে হারিয়ে ইউক্রেন ফাইনাল নিশ্চিত করে।

দলের উপ প্রধান কামরুন্নাহার ডানা বলেন, ‘বাংলাদেশ দলের খেলোয়াড়দের অক্লান্ত পরিশ্রমে এমন সাফল্য এসেছে। এ ছাড়া হেড কোচ রাজু ও সহকারী কোচ বিউটি সহ দলের সবাই পরিশ্রম করেছ। ডেলিগেশনে যারা ছিল তাদেরও নির্দেশনা ছিল। সবার দোয়ায় এমন সাফল্য এসেছে।

বাংলাদেশ দলের হয়ে খেলছেন : ফাবিয়া খাতুন, তানমুন ইসলাম, তামাল্লিন, তানজিলা খাতুন, ফাতেমা আক্তার, অনিতা খাতুন, স্বর্ণা আক্তার ও মুক্তা আক্তার।

খবরওয়ালা/টিএ
 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।