শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টার মেয়ে ডা. অনিন্দিতাকে অবরুদ্ধ করল ছাত্র-জনতা

কুমিল্লায় জুলাই আন্দোলনে ছা্ত্র-জনতার উপর হামলার অভিযোগে আওয়ামী লীগের সাবেক এমপি ও শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্তকে অবরুদ্ধ করেছে একদল ছাত্র-জনতা। রবিবার (১৬ মার্চ) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যানসার ভবনের একটি কক্ষে তাকে অবরুদ্ধ করেন শাহবাগ থানা ছাত্রদলের কয়েকজন নেতা। পরে তাদের সঙ্গে এসে যোগ দেয় স্থানীয় ছাত্র-জনতা।

জানা গেছে, কুমিল্লায় ছাত্র জনতার আন্দোলন দমাতে অনিন্দিতা দত্ত অগ্রণী ভূমিকা রেখেছিলেন। তার বিরুদ্ধে একটি মামলাও রয়েছে।

শাহবাগ থানা ছাত্রদল নেতা রুবেল আহমদ বলেন, আমরা ভোর ৭টার দিকে তথ্য পেয়েছি প্রাণ গোপালের মেয়ে অফিসে এসেছে। তার বিরুদ্ধে ৫ আগস্টের আগে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় মামলা আছে। মামলার বাদীর তথ্যের ভিত্তিতে আমরা এখানে এসেছি এবং তাকে অবরুদ্ধ করেছি।

তিনি আরও বলেন, আমরা তাকে অবরুদ্ধ করে রুমেই রেখেছি। শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি। তারা এসে বাকি যা ব্যবস্থা নেওয়ার নেবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুর আলম বলেন, শুনেছি একদল ছাত্র-জনতা ক্যানসার ভবনে এসে অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পর পুলিশ এসে অবস্থান নিয়েছে। একই সঙ্গে সেনাবাহিনীর একটি টিমও এসেছে।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের কিছু জানায়নি। তাদের অভ্যন্তরীণ কিছু নিয়ম-কানুন আছে। এ ছাড়া ওই ব্যক্তির বিরুদ্ধে কোনও মামলা আছে কিনা, সেটাও আমরা জানি না। যেহেতু কর্তৃপক্ষ আমাদেরকে এখন পর্যন্ত ডাকেনি তাই আমরা যাইনি।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।