নরসিংদীতে পোশাককর্মীকে দলবদ্ধ ধর্ষণে গ্রেপ্তার ১

নরসিংদীর বেলাবতে পোশাককর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলায় দেলোয়ার হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৬ মার্চ) রাত আটটার দিকে ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে বেলাব থানায় মামলাটি করেন।

গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন বেলাব উপজেলার বেলাব গ্রামের মাটিয়াল পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। আরেক আসামি দক্ষিণ বটেশ্বর গ্রামের শহিদ উল্লাহর ছেলে শাহজাহান মিয়া (৩৫)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বেলাব উপজেলার ওই নারী তার এক ছেলে ও এক মেয়ে নিয়ে শিবপুর উপজেলায় ভাড়া বাসায় থাকেন। স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। তিনি সেখানকার একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। পূর্বপরিচয়ের সূত্র ধরে ওই নারীর সঙ্গে মুঠোফোনে প্রায়ই শাহজাহানের কথা হতো।

গত শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যার দিকে শাহজাহান তাঁকে বারৈচা বাসস্ট্যান্ডে নিয়ে যান। বাসস্ট্যান্ডের কাছেই একটি এনজিও অফিসকক্ষে নিয়ে শাহজাহান ও এনজিওর কর্মচারী দেলোয়ার তাকে ধর্ষণ করেন।

এ ঘটনায় গতকাল রবিবার (১৬ মার্চ) দুপুরে বেলাব থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন ওই নারী। তাৎক্ষণিকভাবে ওই নারীকে নিয়ে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। দেলোয়ার নামের ওই আসামিকে শনাক্ত করেন তিনি। পরে দেলোয়ারকে থানায় আনা হয়।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান বলেন, ওই নারীর দেওয়া লিখিত অভিযোগ মামলা হিসেবে রুজু করা হয়েছে। এ ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছেন। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।