বিমানবন্দরে নেমে হামজা যা বললেন

ম্যানচেস্টার থেকে সিলেট—দীর্ঘ যাত্রা শেষে বেলা ১২টার কিছু আগে দেশে এসে পৌঁছেছেন হামজা চৌধুরী। তিনি প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় হয়ে দেশে এসেছেন তিনি। দেশে ফেরার অনুভূতি কতটা ছুঁয়ে গেছে তাকে, আর ভারত ম্যাচে নিজের স্বপ্ন নিয়েও গণমাধ্যমকে জানালেন প্রতিক্রিয়া।

বিমানবন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় হামজা বলেন, “দারুণ লাগছে। আমার হৃদয় পূর্ণ। লম্বা সময় পর ফিরেছি।”

এরপর ভারত ম্যাচ নিয়ে করা হয়েছে প্রশ্ন। যেখানে হামজা উত্তরটা ইংরেজিতে না দিয়ে দিয়েছেন বাংলাতে। তাও তার সিলেটি ভাষায়, “ইনশাল্লাহ আমরা জিততে পারবো। বড় স্বপ্ন আছে আমাদের। কোচের সঙ্গে কথা বলবো। আর ভারতকে হারিয়ে সামনে এগিয়ে যেতে পারবো।”

হামজা ইংল্যান্ডে জন্ম ও বেড়ে উঠে হলেও তার বাবা-মা বাংলাদেশি। ইংল্যান্ডেও বাঙালি আবহে বেড়ে উঠেছেন। সিলেটি অঞ্চলের কথা বলতে পারেন। বাংলাদেশের হয়ে খেলতে যাওয়া ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলারের কাছে বাংলায় প্রত্যাশা জানতে চাওয়ার প্রশ্নটি ইংরেজিতে করা হলে তিনি প্রথমে বুঝেননি,‘আমি বুঝছি না , বুঝছি না’। এরপর পুরোপুরি বাংলায় প্রশ্ন হওয়ার পর হামজা সিলেটি ভাষায় বেশ সুন্দরভাবে বলেন,‘ইন শা আল্লাহ আমরা উইন করমু। আমরার বিগ ড্রেম আছে, আমি কোচ হ্যাভিয়েরের সঙ্গে মাতসি (কথা বলেছি)। ইনশাআল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারমু।’

বাফুফে কর্তারা গণমাধ্যম সামলাতে পারছিলেন না। দ্রুত মিডিয়া সেশন শেষ করে হামজাকে ভেতরে নিয়ে যেতে চান। শুরুর প্রশ্নই আবার শেষে করা হয়-বাংলাদেশে এসে এত উন্মাদনা-ভালোবাসা কেমন লাগছে? এর উত্তরে হামজা বলেন,‘আমার হৃদয় পূর্ণ’। এই মন্তব্যের পরপরই হামজাকে বাফুফে কর্তারা ভেতরে নেন। 

 

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।