ভারত ও ভিয়েতনাম থেকে এলো ৩৫ হাজার টন চাল

ভারত ও ভিয়েতনাম থেকে ৩৫ হাজার টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। সোমবার (১৭ মার্চ) খাদ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে ২২ হাজার ৫০০ মেট্রিক টন সেদ্ধ চাল এবং জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে ১২ হাজার ৫০০ টন আতপ চাল কেনা হয়েছে। ভিয়েতনামের চালের এটি দ্বিতীয় চালান। এর আগে প্রথম চালানের ১৭ হাজার ৮০০ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।

দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করতে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করছে। কিছুদিন পরপরই বিভিন্ন দেশ থেকে চালের চালানগুলো দেশে এসে পৌঁছাচ্ছে।

 

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।