খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান দেশের গণ্ডি পেরিয়ে জনপ্রিয়তা পেয়েছেন ভারতীয় সিনেমায়। পেয়েছেন ভারতের ফিল্মফেয়ারও।এবার ‘ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন তিনি।
কলকাতার জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে সোমবার (১৭ মার্চ) অনুষ্ঠিত হলো ‘ফিল্মফেয়ার গ্ল্যামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ড ২০২৫’। ভারতের বাংলা সিনেমার জনপ্রিয় তারকারা এই অনুষ্ঠানে তাদের ফ্যাশনের ঝলক দেখিয়েছেন। অনেক তারকা তাদের স্টাইল এবং গ্ল্যামারের জন্য সম্মানিত হয়েছেন।জয়া আহসান তাদের মধ্যে অন্যতম। এদিন ‘ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন জয়া আহসান।
সোমবার সন্ধ্যায় ওপার বাংলায় প্রথমবারের মতো বসে চলচ্চিত্র জগতের স্টাইলিশ-গ্ল্যামারাস আর্টিস্টদের আসর। সেখানে পুরস্কার প্রাপ্তির পর সামাজিক মাধ্যমে সুখবরটি অনুরাগীদের কাছে ভাগ করে নেন জয়া।
নিজের অনুভূতি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, এই পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। ফিল্মফেয়ার সবসময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে, এবারের পুরস্কার আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।
খবরওয়ালা/এফএস